ঢাকা | অগাস্ট ১, ২০২৬ - ১২:০০ পূর্বাহ্ন

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

  • আপডেট: Friday, July 31, 2026 - 10:22 pm

বাঘা প্রতিনিধি: বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শফি নেওয়াজ অমল থান্দারের পাকুড়িয়া গ্রামের বাড়ির গেটের সামনে এই ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা।

পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শফি নেওয়াজ অমল থান্দার বলেন, রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী বিছানায় ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় বাড়ির সামনে কিছু মানুষ অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

এর মধ্যে পরপর চারটি বিকট ককটেলের শব্দে আতংকিত হয়ে পড়ি। এই শব্দ শুনে এলাকার মানুষ এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাৎক্ষনিক থানায় অবগত করা হলে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেন। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেরাজুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।