ঢাকা | অগাস্ট ১, ২০২৬ - ১:০৫ পূর্বাহ্ন

আরডিএর ৫ বছর মেয়াদী বৃক্ষরোপণ

  • আপডেট: Friday, July 31, 2026 - 10:37 pm

স্টাফ রিপোর্টার: পরিবেশের ভারসাম্য রক্ষা ও রাজশাহীকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।

শুক্রবার আরডিএ পার্কে চারারোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই কর্মসূচির অধীনে প্রতি বছর পাঁচ হাজার করে আগামী পাঁচ বছরে মোট ২৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। আরডিএ চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা হবে, যেন নগরবাসী দীর্ঘমেয়াদে এর সুফল পান।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মাদ মাহবুবুর রহমান, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. এনামুল হক এম এবং বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।