ঢাকা | জুলাই ৩১, ২০২৬ - ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী ও চাঁপাইয়ে মাছরাঙা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট: Thursday, July 30, 2026 - 10:29 pm

স্টাফ রিপোর্টার: আনন্দঘন পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে ও চাঁপাইনবাবগঞ্জে উদযাপিত হয়েছে দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বৃহস্পতিবার সকাল ১১টায় রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র সিএন্ডবি মোড়ে অবস্থিত একটি দরবার হল প্রাঙ্গণে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর একটি আনন্দ শোভাযাত্রা ও বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এই আনন্দ আয়োজনে শহরের কর্মরত গণমাধ্যমকর্মী, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় আমন্ত্রিত অতিথিরা মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তিতে চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান।

আয়োজনে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রেঞ্জ ডিআইজি মো. আশিক সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক হাসান মিল্লাত, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম শান্ত, চ্যানেল ওয়ানের রিপোর্টার আহসান হাবীব অপু, যমুনা টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট জাবিদ অপু ও রাজশাহী সিটি প্রেস ক্লাবের সভাপতি রফিক আলম সহ রাজশাহীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো জানায়, চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হোসেন শাহনেওয়াজ। সভায় প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, মাছরাঙা টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ। অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক শামসুল ইসলাম টুকু, প্রবীন ক্রীড়াবিদ ইসরাইল সেন্টু, সুজনের জেলা সভাপতি  ও নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবির, চেম্বার অব কমার্সের পরিচালক শহীদুল ইসলাম শহীদ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সিটি প্রেসক্লাবের সহসভাপতি আশরাফুল ইসলাম সিদ্দিকী কাজল, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ রায়, জেলা কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিকসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল। শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে আনন্দ উদযাপন করেন অতিথিরা।