পুঠিয়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে রিকশাচালক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে চালক মো. আব্দুল্লাহকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-৫।
গত বুধবার রাতে নগরের বেলপুকুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি দুর্গাপুর উপজেলার মাহেন্দ্রা গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, গত ১৩ জুলাই ভুক্তভোগী গৃহবধূ বাস থেকে নেমে দুর্গাপুরে স্বামীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আব্দুল্লাহর অটোরিকশায় ওঠেন। সুযোগ বুঝে অভিযুক্ত চালক নির্জন স্থানে পাটক্ষেতে নিয়ে ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালান এবং অলঙ্কার ও টাকা কেড়ে নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়েছে।











