ঢাকা | জুলাই ৩১, ২০২৬ - ১২:০০ পূর্বাহ্ন

শিরোনাম

পবায় নিরাপদ খাদ্য উৎপাদনে বালাইনাশক ব্যবহারে প্রশিক্ষণ

  • আপডেট: Thursday, July 30, 2026 - 10:11 pm

স্টাফ রিপোর্টার: পবায় নিরাপদ খাদ্য উৎপাদনে বালাইনাশক ব্যবহারে সচেতনতামুলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা শেষে বালাইনাশকের নিরাপদ ব্যবহার সম্পর্কে কৃষকদের সহযোগিতা করতে ৪৫জন কৃষকের মাঝে বিনামূল্যে নিরাপদ পোশাক, স্প্রে-চার্জার মেশিনসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ইনতেফা’র আয়োজনে বালাইনাশক ব্যবহারে সচেতনতামুলক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল মান্নান।

তিনি বলেন, খাদ্য শুধু পেট ভরানোর উপকরণ নয়, এটি আমাদের শরীরের গঠন, রোগ প্রতিরোধ, মানসিক সুস্থতার সাথে সম্পর্কিত। তাই নিরাপদ খাদ্য উৎপাদনে সবাইকে সচেতন হতে হবে। নিজে সচেতন হতে হবে এবং অন্যদের কেউ সচেতন করতে হবে। নিরাপদ ও পুষ্টিকর খাবার উৎপাদনে সকলের সহযোগিতায় উন্নত খাদ্য উৎপাদন সম্ভব।

সচেতনমুলক প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ইনতেফা রাজশাহীর বিভাগীয় সমন্বয়কারী আব্দুল বারিক। এসময় তিনি নিরাপদ বালাইনাশক ব্যবহারের নিরাপদ পদ্ধতি এবং নিরাপদ খাদ্য উৎপাদনে ধানসহ বিভিন্ন ফসলের রোগ প্রতিরোধে ইনতেফা কর্তৃক উৎপাদনকৃত বিভিন্ন বালাইনাশক পন্যের ব্যবহার বিধি সম্পর্কে কৃষকদের মাঝে আলোচনা করেন।

ইনতেফা রাজশাহীর টেরিটরি অফিসার সাব্বির আহমেদ এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ রায়হান উদ্দিন, ইনতেফা রাজশাহী জেলা সমন্বয়কারী শহিদুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমান হাফিজসহ ইনতেফা বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।