ঢাকা | জুলাই ৩১, ২০২৬ - ১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম

রাবি লাইব্রেরিতে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি

  • আপডেট: Thursday, July 30, 2026 - 10:26 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়, যা আগামী সোমবার পর্যন্ত চলবে।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি রাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করে অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, গত ২৭ জুলাই লাইব্রেরিতে ঘটে যাওয়া হামলার ভিডিও ফুটেজ দেখে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। প্রথম দিনেই অন্তত ১০০ শিক্ষার্থী দাবির পক্ষে স্বাক্ষর করেছেন।