রাজশাহী রেঞ্জ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাজশাহী রেঞ্জ পুলিশ।
বৃহস্পতিবার সকালে রেঞ্জ ডিআইজির কার্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ ও পুনাক উপদেষ্টা শামীম আরা হক। ডিআইজি আশিক সাঈদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানান। এ সময় রাজশাহী জেলার পুলিশ সুপারসহ রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।











