ঢাকা | জুলাই ২৯, ২০২৬ - ১০:২৯ অপরাহ্ন

চারঘাটে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান

  • আপডেট: Wednesday, July 29, 2026 - 9:58 pm

চারঘাট প্রতিনিধি: চারঘাট উপজেলার শলুয়ায় হাজী আব্দুস সাত্তার প্রামানিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার চারঘাট উপজেলা পরিষদ হলরুমে হাজী আব্দুস সাত্তার প্রামানিক ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। প্রধান আলোচক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের প্রভাষক এহ্তেশাম কাবিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট মডেল থানার ওসি মাহাবুবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহাদত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দক্ষ নেতৃত্ব ও সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি। তাদের প্রতিভা বিকাশে পরিবার, শিক্ষক এবং সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউসুফপুর ইউপি সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও এমপির বিশেষ সহকারী জালাল উদ্দীন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন মুকুটসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুধীজন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।