ঢাকা | জুলাই ২৯, ২০২৬ - ১১:১৯ অপরাহ্ন

রাকসু ভবনে পুলিশের তল্লাশিতে মিলবে অস্ত্র: ছাত্রদল

  • আপডেট: Wednesday, July 29, 2026 - 10:24 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবনের ভিপি ও জিএসের রুমে সিসিটিভি ক্যামেরা না থাকা এবং সেখানে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ তুলে পুলিশি অভিযানের দাবি জানিয়েছেন শাখা ছাত্রদলের নেতারা।

বুধবার দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক মানববন্ধনে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবির হাসান হিমেল বলেন, রাকসু ভবনের ভিপি ও জিএসের কক্ষে বোমা বানানো এবং অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হয়। পুলিশ রেইড দিলে সেখানে অস্ত্রের কারখানা পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী লাইব্রেরিতে শিক্ষার্থীদের ওপর হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রাকসুর এজিএস সালমান সাব্বির বলেন, আমরা এ বক্তব্যের তীব্র নিন্দা জানাই। ছাত্রদলকে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানাচ্ছি, অন্যথায় প্রশাসনকে সঙ্গে নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।