নদী ভাঙ্গন প্রতিরোধে কার্য্যকর ব্যবস্থা নেয়া হবে: আবু সাইদ চাঁদ
স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাটে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করে স্থায়ীভাবে ভাঙ্গন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। পদ্মা নদীতে পানি বৃদ্ধি পেলেই নদীর পাড়ের হাজার হাজার মানুষ ক্ষতি গ্রস্থ হয়। তারা যাতে আর ক্ষতির শিকার না হয়, সেজন্য স্থায়ী ভাবে সাহাপুর থেকে বাঘা পর্যন্ত স্থায়ী বাধ নির্মান করা হবে।
বুধবার দুপুরে প্রাকৃতিক দুর্যোগ ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ অসহায়দের মাঝে শুকনো খাবার বিতরনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আর যাতে করে নদীর পাড়ে বসবাসকারীদের ভাঙ্গনের কবলে পড়তে না হয় সেজন্য স্থায়ীকে বাধ নির্মাণ করা হবে। আগামী ১ বছরের মধ্যে আপনারা এর সুফল দেখতে পাবেন। আমি নিজেই সর্বস্তরের মানুষদের সঙ্গে নিয়ে পদ্মার ভাঙ্গন প্রতিরোধে স্থায়ীভাবে সমাধানের জন্য আন্দোলন করেছি। মানববন্ধন করেছি।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা চারঘাট উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের প্রায় ১০৩ জন ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে ১০ কেজি চাউলসহ শুকনো খাবার বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আরও উপস্থত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রকিউল ইসলাম রবিন প্রমুখ।











