ঢাকা | জুলাই ২৯, ২০২৬ - ১০:৫২ অপরাহ্ন

কেশরহাট বণিক সমিতির নবনির্বাচিতদের সংবর্ধনা

  • আপডেট: Wednesday, July 29, 2026 - 10:00 pm

মোহনপুর প্রতিনিধি: মোহনপুর উপজেলার কেশরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা শাখার উদ্যোগে কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়াতে ইসলামী প্যানেলের নবনির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে কেশরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ মাওলানা জি.এ.এম. আব্দুল আওয়াল। অনুষ্ঠান পরিচালনা করেন কেশরহাট পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মুখলেসুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল খালেক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল খালেক, কর্মপরিষদ সদস্য মাওলানা এফ.এম. ইসমাইল আলম আল-হাসানী, মোহনপুর উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল গফুর মৃধা, উপজেলা নায়েবে আমীর মাওলানা আবুল কালাম আজাদ ও হাসান আলী, সহকারী সেক্রেটারি শাহ জামাল, পৌর জামায়াতের আমীর আব্দুল জলিল এবং বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান আকন্দ।

এ সময় কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়াতে ইসলামী প্যানেল থেকে নির্বাচিত সভাপতি শরিফুল ইসলামসহ নবনির্বাচিত প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। বক্তারা নবনির্বাচিত প্রতিনিধিদের সততা, জবাবদিহিতা ও ব্যবসায়ীদের কল্যাণে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।