ঢাকা | জুলাই ২৯, ২০২৬ - ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম

তানোরের তালন্দে দরিদ্রদের মাঝে বিনামূল্যে গরু বিতরণ

  • আপডেট: Tuesday, July 28, 2026 - 10:22 pm

তানোর প্রতিনিধি: গতকাল মঙ্গলবার তানোর উপজেলার তালন্দ গ্রামে অতিদরিদ্রদের মাঝে বিনামূল্যে ৯ টি গাভি (বকনা) গরু বিতরণ করা হয়েছে।

উক্ত গাভি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিও সংস্থার সভাপতি সরকার মোঃ খালেদ সাইফুল্লাহ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিডিও এর নির্বাহী পরিচালক এ.কে.এম এনামুল হক। বিনামূল্যে গাভি বিতরণ অনুষ্ঠানের আর্থিক সহযোগীতা করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)। অনুষ্ঠানটির আয়োজন করে পার্টিসিপেটরী ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিডিও)। পরিবারের স্বচ্ছলতা ফেরাতে বিনামুল্যে বকনা গরু পেয়ে দরিদ্র পরিবারগুলো খুশি।