ঢাকা | জুলাই ২৮, ২০২৬ - ১০:৪৩ অপরাহ্ন

শিরোনাম

শিল্পখাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে রাজশাহীতে কর্মশালা

  • আপডেট: Tuesday, July 28, 2026 - 9:54 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে শিল্পখাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে “Survey of Industries in Bangladesh” শীর্ষক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের একটি কনফারেন্সহলে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) নির্বাহী সদস্য হুমায়ুন কবির।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. এ.এন.এম. বজলুর রশীদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান।

সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শাহিদুল ইসলাম।

কর্মশালায় শিল্পখাতের উন্নয়ন, বিনিয়োগের পরিবেশ এবং শিল্প জরিপের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।