ঢাকা | জুলাই ২৯, ২০২৬ - ১২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

নগরীতে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২৭ জন

  • আপডেট: Tuesday, July 28, 2026 - 9:49 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৭ জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ ও ডিবি।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, নগরীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এই অভিযানে ওয়ারেন্টভুক্ত ১৫ জন, মাদক মামলার ৬ জন এবং অন্যান্য অপরাধমূলক মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষ করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।