ঢাকা | জুলাই ২৯, ২০২৬ - ১২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

নগরীতে পরিত্যক্ত বাড়ি থেকে পিস্তলের ম্যাগাজিন ও অস্ত্র উদ্ধার

  • আপডেট: Tuesday, July 28, 2026 - 9:48 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নাদের হাজীর মোড় এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে র‌্যাব-৫।

গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি র‌্যাবের একটি দল মঙ্গলবার দিবাগত রাতে বারু মিয়ার পরিত্যক্ত বসতবাড়িতে তল্লাশি চালায়।

এ সময় বাথরুমের মাচার নিচ থেকে ২টি পিস্তলের ম্যাগাজিন, ৪ রাউন্ড তাজা গুলি, ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, দেড় পিস ইয়াবা, এক পুরিয়া গাজা, সামুড়া, হাসুয়া ও ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

উদ্ধারকৃত এসব আলামত আলামত জব্দতালিকা মূলে চন্দ্রিমা থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।