ঢাকা | জুলাই ১৫, ২০২৬ - ১:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

রাবি আবাসিক হলের রিডিং রুমে এসি স্থাপন প্রক্রিয়া চলমান: উপাচার্য

  • আপডেট: Tuesday, July 14, 2026 - 10:50 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের শিক্ষার পরিবেশ উন্নত করতে রিডিং রুমগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে প্রাধ্যক্ষ পরিষদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। উপাচার্য হলসমূহের সার্বিক শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রাধ্যক্ষদের সহযোগিতা কামনা করেন। সভায় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।