ঢাকা | জুলাই ১৫, ২০২৬ - ২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

রাসিক প্রশাসকের সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট: Tuesday, July 14, 2026 - 10:50 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার সকালে নগর ভবনের প্রশাসকের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। কর্ডিয়াল পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে তারা রাজশাহী মহানগরীর টেকসই উন্নয়ন, আধুনিকায়ন এবং উচ্চশিক্ষা ও গবেষণার পারস্পরিক নানামুখী উন্নয়নমূলক ক্ষেত্র নিয়ে ইতিবাচক আলোচনা করেন।

এছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন প্রতিবন্ধী স্ব-নির্ভর সংস্থা (পিএসএস)-এর নেতৃবৃন্দ।

মঙ্গলবার বিকেলে নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠককালে প্রতিনিধি দল নগরীর প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ, অধিকার সংরক্ষণ, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন। রাসিক প্রশাসক তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর সামগ্রিক কল্যাণে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।