ঢাকা | জুলাই ১৫, ২০২৬ - ২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে ৯৮৫ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট: Tuesday, July 14, 2026 - 10:49 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানা ও বায়া বাজার পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে ৯৮৫ পিস ইয়াবাসহ আজমাল ওরফে আজমল (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক কেনাবেচায় সহায়তার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকেও আটক করে পুলিশ।

গত ১২ জুলাই বিকেলে রাজশাহী-নওগাঁ মহাসড়কের পশ্চিম বাঘাটা এলাকায় চেকপোস্টে একটি মোটরসাইকেল তল্লাশি করে এসব ইয়াবা ও ৩টি মোবাইল জব্দ করা হয়। গ্রেপ্তার আজমলের বাড়ি মোহনপুর উপজেলার তাহিরপুর গ্রামে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আজমলকে আদালতে পাঠানো হয়েছে এবং কিশোরটিকে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।