ঢাকা | জুলাই ১২, ২০২৬ - ২:১২ পূর্বাহ্ন

শিরোনাম

রাণীনগরে তিনটি গরু চুরি

  • আপডেট: Saturday, July 11, 2026 - 10:41 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের খোকন সরদার নামে এক অসহায় পরিবারের তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার রাতে গোয়াল ঘরের তালা কেটে গরুগুলি চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। খোকন সরদার উপজেলার গোনা দিঘীরপার পশ্চিমপাড়া গ্রামের মোকলেছ সরদারের ছেলে।

খোকনের স্ত্রী রুপালী বিবি বলেন, আমরা অসহায় মানুষ। আমাদের কোন সহায় সম্পদ নেই। অন্যের বাড়ীতে কাজকর্ম করে এবং গরু লালন-পালন করে জীবিকা নির্বাহ করি। শুক্রবার সন্ধায় বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে তিনটি গরু রেখে দরজায় তালা দিয়ে ঘুমিয়ে পড়ি। রাত অনুমান ২টায় ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরের দরজা খোলা রয়েছে। এসময় গোয়াল ঘরে গিয়ে দেখি আমাদের শেষ সম্বল তিনটি গরুই চোরেরা চুরি করে নিয়ে গেছে। তিনটি গরু প্রায় ৩ লাখ টাকা দাম হবে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, এ ঘটনায় খোকন সরদারকে লিখিত অভিযোগ দিতে বলেছি। আমাদের পক্ষ থেকে চুরি যাওয়া গরুগুলো উদ্ধারের ব্যাপারে চেষ্টা অব্যাহত রয়েছে।