ঢাকা | জুলাই ১২, ২০২৬ - ২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম

টাইপ-২ ডায়াবেটিসে শুধু ওষুধের ওপর নির্ভরশীল হওয়া ঠিক নয়: ড. মজিবুল হক

  • আপডেট: Saturday, July 11, 2026 - 10:46 pm

স্টাফ রিপোর্টার: টাইপ-২ ডায়াবেটিসকে শুধু রক্তে শর্করার সমস্যা হিসেবে না দেখে শরীরের বিপাকীয় ব্যবস্থার জটিলতা হিসেবে বিবেচনা করতে হবে। তাই শুধু ওষুধের ওপর নির্ভর না করে সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা জরুরি।

শনিবার বেলা ৩টায় রাজশাহী শিল্পকলা একাডেমিতে আমেরিকান ওয়েলনেস সেন্টার আয়োজিত এক বৈজ্ঞানিক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন বিশিষ্ট চিকিৎসা গবেষক প্রফেসর ড. মজিবুল হক।

তিনি আরও জানান, মানসিক চাপ ও পর্যাপ্ত ঘুমের অভাব শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি করে, যা হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। সুস্থ থাকার জন্য সুষম খাদ্য, শৃঙ্খলাপূর্ণ জীবন ও মানসিক প্রশান্তির কোনো বিকল্প নেই।

আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমঞ্চলের অর্থ-উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ। উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে ড. মজিবুল হক অংশগ্রহণকারীদের বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক প্রশ্নের বৈজ্ঞানিক সমাধান দেন।