ঢাকা | জুলাই ১২, ২০২৬ - ২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জে এনসিপি’র জুলাই পদযাত্রা ও সমাবেশ

  • আপডেট: Saturday, July 11, 2026 - 10:34 pm

গোদাগাড়ী প্রতিনিধি: সারাদেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার বিকেলে গোদাগাড়ী ডাইংপাড়া মোড় ও সন্ধ্যায় রহনপুর ইউসুফ আলী কলেজ মোড় থেকে জুলাই পদযাত্রা শুরু হয়।

গোদাগাড়ী প্রতিনিধি জানান, বিকেলে উপজেলার ডাইংপাড়া মোড় থেকে পদযাত্রাটি শুরু হয়। পরে এটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান বক্তা এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বলেন, গোদাগাড়ীসহ সারা বাংলাদেশে ৫ আগস্ট ও জুলাইয়ের আন্দোলনে আমাদের যুবকেরা বুক পেতে দিয়েছিল। যুবসমাজের এই আত্মত্যাগের ওপর দাঁড়িয়েই নতুন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, যারা মাদকের টাকা নিবে এনসিপির নেতা হতে পারে না।

সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মোজাহিদ, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, নারী শক্তির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ। ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোবাশ্বের আলী, রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব ও গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান, গোদাগাড়ী উপজেলার এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশটি সঞ্চালনা করেন গোদাগাড়ী উপজেলা এনসিপির সদস্য সচিব আব্দুল আলীম।

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উদ্যোগে ‘জুলাই পদযাত্রা’ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সাজ্সি আলমের নেতৃত্বে রহনপুর ইউসুফ আলী কলেজ মোড় থেকে জুলাই পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রহনপুর রেলস্টেশন চত্বরে এক পথসভায় মিলিত হয়।

গোমস্তাপুর উপজেলা এনসিপির নেতা আবু মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির নেতা সাজ্সি আলম। এছাড়াও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ এমপি, জাতীয় নারী শক্তির নেত্রী মনিরা শারমিন, জাতীয় যুবশক্তির নেতা মোশাররফ হোসেন, কেন্দ্রীয় ছাত্রশক্তির কেন্দ্রীয়  আহ্বায়ক নেতা জাইদ হাসান এবং এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন। সারজিস আলল বলেন, শেখ মুজিব হতে পারতেন অবিস্মরণীয় নেতা, কিন্তু স্বৈরাচারের বীজ তিনিই বুনেছিলেন।

বক্তারা, কর্মসংস্থান সৃষ্টি, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের বিচার, সীমান্তে বাংলাদেশিদের ওপর হামলা, পুশইনের ঘটনার নিন্দা এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবি জানান। একই সঙ্গে তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। বিএনপির কর্মকাণ্ডের সমালোচনা করে তারা দখল, টেন্ডারবাজি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উত্থাপন করেন। এসব কর্মকাণ্ড বন্ধ না হলে গণআন্দোলনের মাধ্যমে জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। এছাড়া বক্তারা সংসদ ও রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা, সুশাসন এবং সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পদযাত্রার শুরুতে স্থানীয় একটি মাদ্রাসা প্রাঙ্গণে একটি লিচুগাছের তারা রোপণ করেন সাজিস আলম।