ঢাকা | জুলাই ১২, ২০২৬ - ২:১২ পূর্বাহ্ন

শিরোনাম

আরএমপির পৃথক অভিযানে নগরীতে গ্রেপ্তার ও আটক ৩৮

  • আপডেট: Saturday, July 11, 2026 - 10:47 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে গত ২৪ ঘণ্টায় মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও ডিবি পুলিশ বিভিন্ন থানায় অভিযান চালিয়ে অপরাধের অভিযোগে মোট ৩৮ জনকে গ্রেপ্তার ও আটক করেছে। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ অভিযান চালানো হয়।

আরএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ও আটককৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১০ জন, মাদক মামলায় ১১ জন এবং অন্যান্য অপরাধের অভিযোগে আরও ১৭ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।