ঢাকা | জুলাই ১২, ২০২৬ - ২:১২ পূর্বাহ্ন

শিরোনাম

আত্রাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা

  • আপডেট: Saturday, July 11, 2026 - 10:35 pm

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় সম্ভাব্য বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলা, উপজেলাবাসীর দুর্ভোগ লাঘব, জলাবদ্ধতা নিরসন, ত্রাণ কার্যক্রমের প্রস্তুতি এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল হান্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম, মনিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্রাট হোসেন, আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম, সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, ফায়ার সার্ভিসের প্রতিনিধি এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা।