বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজা নূরে আলমের বিদায় সংর্বধনা
স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক (জিডিজেআইপি) রেজা নূরে আলমের দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিএমডিএ সদর দপ্তরের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান, এনডিসি (অতিরিক্ত সচিব)।
সভায় বক্তারা সেচ ব্যবস্থার উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে বিদায়ী কর্মকর্তার অবদান স্মরণ করেন এবং তাঁর অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য কামনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএ‘র অতি: প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম।
সংবর্ধনা অনুষ্ঠানের আগে বিএমডিএ’র জুন ২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার প্রকৌশলীবৃন্দ এই সভায় যুক্ত ছিলেন।











