ঢাকা | জুলাই ৭, ২০২৬ - ১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন সংগঠনের সাক্ষাৎ

  • আপডেট: Monday, July 6, 2026 - 11:07 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে পৃথক সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান করেছেন নগরীর হড়গ্রাম চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

গতকাল সোমবার দুপুরে নগর ভবনে এই সাক্ষাৎ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় রাসিক প্রশাসক পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

গতকাল দুপুরে নগর ভবনে রাসিক প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (ফেড), পরিবর্তন এবং ক্লিন বিডব্লিউজিইডি (ইডএঊউ) সংগঠনের নেতৃবৃন্দ। এসময় তারা রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার সরকারি ভবনের ছাদ, সরকারি পুকুর, শহর রক্ষা বাঁধসহ অন্যান্য অব্যবহৃত স্থানে গ্রিড সংযুক্ত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে প্রশাসককে একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি গ্রহণ করে রাসিক প্রশাসক আন্তরিকতা প্রকাশ করেন এবং আগামীতে এই অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিষয়ে গুরুত্বের সাথে কাজ করার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন ফেড-এর আহ্বায়ক কল্পনা রায়, সদস্য সচিব রাশেদ রিপন, সদস্য অ্যাডভোকেট দিল সেতারা চুনি, হাসিবুল হাসান, অঞ্জনা সরকার, রনি রায় ও সোমা ভৌমিক।

মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ: একই দিনে রাসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নগরীর ২ নম্বর ওয়ার্ডের হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ মসজিদের সার্বিক অবকাঠামোগত ও ধর্মীয় উন্নয়নের জন্য রাসিক প্রশাসকের সহযোগিতা কামনা করলে তিনি প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব লিটন আলী, সাধারণ সম্পাদক ইসহাক আলী মণ্ডল এবং কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।