ঢাকা | জুলাই ৭, ২০২৬ - ১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম

‘রাষ্ট্রবিরোধী’ ষড়যন্ত্রের অভিযোগে নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নোমান গ্রেপ্তার

  • আপডেট: Monday, July 6, 2026 - 11:34 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় দায়ের করা একটি মামলায় নোমান (২৫) নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে মহানগরীর সপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নোমান রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা (পশ্চিম) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং সপুরা এলাকার বাসিন্দা।

গতকাল সোমবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ মে রাত সোয়া ৩টার দিকে বোয়ালিয়া থানার সাহেববাজার এলাকার জামাল সুপার মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রচারণামূলক পোস্টার লাগানো হয়।

এ ঘটনায় রাষ্ট্রবিরোধী প্রচার-প্রচারণা ও ষড়যন্ত্রের অভিযোগে বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে, সাক্ষ্য-প্রমাণ ও গোপন তথ্যের ভিত্তিতে এই ঘটনায় নোমানের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া মেনে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।