ঢাকা | জুলাই ৭, ২০২৬ - ২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে উত্তরবঙ্গ বেকারী মালিকদের মতবিনিময়

  • আপডেট: Monday, July 6, 2026 - 11:55 pm

স্টাফ রিপোর্টার: উত্তরবঙ্গের বেকারী শিল্পের সার্বিক উন্নয়ন, উৎপাদন ব্যয় বৃদ্ধিজনিত সমস্যা, খাদ্য নিরাপত্তা ও মানসম্মত উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার দুপুরে রাজশাহীর আমানা ফুড ভিলেজে রাজশাহী জেলা বেকারী মালিক সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা বেকারী মালিক সমিতির সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন (সিআইপি)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেজাউল হক রেজু, উত্তরবঙ্গ বেকারী মালিক সমিতির সভাপতি হাসান আলী আলাল, রংপুর জেলা বেকারী মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক হাসান ফারুক, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত এবং উত্তরবঙ্গ বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী।

সভায় বক্তারা বেকারী শিল্পকে আধুনিক ও প্রতিযোগিতামূলক করতে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।