ঢাকা | জুলাই ৪, ২০২৬ - ৩:৫৬ পূর্বাহ্ন

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬

  • আপডেট: Thursday, July 2, 2026 - 10:41 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ গত বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি দুইজন, মাদক মামলায় সাতজন এবং অন্যান্য মামলায় আরও সাতজন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।