বিভিন্ন উপজেলায় নজরুল বর্ষ উদযাপন
সোনালী ডেস্ক: নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে রাজশাহীর চারঘাট, নওগাঁর পোরশা ও চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চারঘাট প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, চারঘাট মডেল থানার ওসি আব্দুল মালেকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ।
পোরশা প্রতিনিধি জানান, পোরশা উপজেলায় একযোগে বছরব্যাপী নজরুল বর্ষের কর্মসূচির সূচনা করা হয়। এরই অংশ হিসেবে উপজেলা প্রশাসনের আয়োজনে পোরশা উপজেলায় এই অনুষ্ঠান শুরু করা হয়। এসময় ইউএনও রাকিবুল ইসলামসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, ২ জুন থেকে ৪ জুন তিনদিন এই অনুষ্ঠান চলবে। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো জানায়, চাঁপাইনবাবগঞ্জসহ সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নজরুল বর্ষের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তালুকদার, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক গোলাম মোস্তফা, জাসাস এর জেলা সম্পাদক জোনার আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রেসকøেেবর সভাপতি গোলাম মোস্তফা মন্টু প্রমুখ।










