ঢাকা | জুলাই ৩, ২০২৬ - ৩:০৯ পূর্বাহ্ন

নিয়ামতপুরে সড়কের পাশে থেকে মরদেহ উদ্ধার

  • আপডেট: Thursday, July 2, 2026 - 10:30 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে সড়কের পাশে পড়ে থাকা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের তেনাপীর-বটতলী সড়কের ‘আইসাতলা’ এলাকা থেকে মরদেহটি ঊদ্ধার করা হয়।

জানা গেছে, আক্তারুজ্জামান নামের এক ব্যক্তির লাশ সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তাঁরা খবরটি থানায় জানালে মরদেহ উদ্ধার করে পুলিশ। আক্তারুজ্জামান শ্রীমন্তপুর ইউনিয়নের রামকুড়া এলাকার মৃত আব্বাস মন্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।

তিনি বলেন, প্রাথমিকভাবে এটিকে হত্যা বলে ধারণা করা হচ্ছে। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।