ঢাকা | অগাস্ট ১৩, ২০২৬ - ২:১৩ অপরাহ্ন

মোহনপুরে মাদকদ্রব্য ও জাল নোটসহ ১ জন গ্রেপ্তার

  • আপডেট: Monday, June 29, 2026 - 10:43 pm

স্টাফ রিপোর্টার: মোহনপুর উপজেলার কেশরহাট বাজার সমবায় স্কুল মার্কেট এর দ্বিতীয় তলায় লাল গোলাপ সমবায় সমিতি লিঃ এর অফিস কক্ষে অভিযান পরিচালনা করে ইয়াবা এবং জাল টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসির গোয়েন্দা দল জানতে পারে রাজশাহী জেলার মোহনপুর থানাধীন হরিদাগাছি মোজাস্থ কেশরহাট বাজার সমবায় স্কুল মার্কেট এর দ্বিতীয় তলায় এক বা একাধিক মাদক ব্যবসায়ী নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল রাজশাহী জেলার মোহনপুর থানাধীন হরিদাগাছি মোজাস্থ কেশরহাট বাজার সমবায় স্কুল মার্কেট এর দ্বিতীয় তলায় জনৈক মোঃ শহীদুল্লাহ এর লাল গোলাপ সমবায় সমিতি লিঃ এর অফিস কক্ষে অভিযান পরিচালনা করে ইয়াবা এবং জাল টাকাসহ মাদক ব্যবসায়ী নায়েব আলী (৪৩)’কে গ্রেফতার করে এবং পলাতক আসামী শহীদুল্লাহ (রাজু) (৫৫) পালিয়ে যায়।

এ সময় ধৃত আসামির কাছে হেফাজতে থাকা ৩৮৭ পিস ইয়াবা এবং জালনোট ৯৩ হাজার টাকা বিধি মোতাবেক জব্দ করা হয়। উক্ত আটককৃত ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক কারবারী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা এবং জালনোট সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন খুচরা ও পাইকারী মাদক ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছিল। উক্ত মাদক কারবারীর বিরুদ্ধে মোহনপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।