ঢাকা | জুন ৩০, ২০২৬ - ১২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

রাসিক প্রশাসকের সাথে জিপিও কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট: Monday, June 29, 2026 - 10:41 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়ন, রাজশাহী জিপিও জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার নগরভবনে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়ন, রাজশাহী জিপিও জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদক শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় নেতৃবৃন্দ ডাক বিভাগের সার্বিক সেবার মানোন্নয়ন, কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় রাসিক প্রশাসক নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ডাক বিভাগের সার্বিক সেবার মানোন্নয়নে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাৎকালে রাসিকের ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলুসহ বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়ন, রাজশাহী জিপিও জেলা শাখার নবগঠিত কমিটির সহ-সভাপতি সেলিম রেজা, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।