ঢাকা | জুন ৩০, ২০২৬ - ২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম

দেশে নতুন ‘শাইন ১০০ ডিএক্স’ মোটরসাইকেল নিয়ে এলো হোন্ডা

  • আপডেট: Monday, June 29, 2026 - 10:35 pm

অর্থনীতি ডেস্ক: দেশের মোটরসাইকেল ব্যবহারকারীদের দৈনন্দিন যাতায়াত আরও আরামদায়ক ও সাশ্রয়ী করতে বাজারে নতুন ‘হোন্ডা শাইন ১০০ ডিএক্স’ (ঝযরহব ১০০ উঢ) মডেল উন্মোচন করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। উন্নত ইএসপি প্রযুক্তিসম্পন্ন ১০০ সিসির এই বাইকটিতে যুক্ত হয়েছে আকর্ষণীয় গ্রাফিক্স, ফুল ডিজিটাল মিটার, ৫-ধাপ সমন্বয়যোগ্য রিয়ার সাসপেনশন এবং সিবিএস (কম্বি ব্রেক সিস্টেম)।

দেশের সব হোন্ডা এক্সক্লুসিভ অথরাইজড ডিলার শোরুমে মোটরসাইকেলটি ১ লাখ ১৭ হাজার টাকা মূল্যে পাওয়া যাচ্ছে। নতুন এই মডেলের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুসুমু মোরিসাওয়া বলেন, মানুষের জীবনকে আরও গতিশীল করতে সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও উচ্চমানের গতিশীলতার সমাধান পৌঁছে দেওয়াই হোন্ডার বৈশ্বিক লক্ষ্য। গ্রাহকদের চাহিদা পূরণে আমরা নিয়মিত আধুনিক প্রযুক্তি ও নতুন ফিচার নিয়ে কাজ করছি।

কোম্পানির চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশেকুর রহমান বলেন, নতুন হোন্ডা শাইন ১০০ ডিএক্স উন্নত প্রযুক্তি, চমৎকার মাইলেজ ও সহজ নিয়ন্ত্রণের মাধ্যমে বিশেষ করে শহর, মফস্বল ও গ্রামীণ এলাকার দৈনন্দিন যাতায়াতের জন্য একটি আদর্শ মোটরবাইক হিসেবে নতুন মানদণ্ড তৈরি করবে।

নতুন এই বাইকে রয়েছে হোন্ডার নতুন প্রজন্মের ১০০ সিসি ইএসপি ইঞ্জিন, যা জ্বালানি সাশ্রয় ও মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করে। দীর্ঘ ও আরামদায়ক সিট, উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স ও দীর্ঘ হুইলবেস বিভিন্ন ধরনের সড়কে স্থিতিশীল রাইডিংয়ের অভিজ্ঞতা দেবে।

নিরাপত্তার জন্য এতে রয়েছে কম্বি ব্রেক সিস্টেম, টিউবলেস টায়ার ও মজবুত ফ্রেম। এছাড়া আধুনিক ফিচারের মধ্যে ফুল ডিজিটাল মিটারে জ্বালানির পরিমাণ, মাইলেজ ও ট্রিপ মিটারসহ প্রয়োজনীয় তথ্য দেখা যাবে। লাল, কালো ও ধূসর—এই তিনটি আকর্ষণীয় রঙে বাইকটি বাজারে পাওয়া যাচ্ছে। গ্রাহকদের জন্য থাকছে ২ বছর বা ২০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি এবং ৫টি ফ্রি সার্ভিসিংয়ের সুবিধা।