ঢাকা | জুন ২৯, ২০২৬ - ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম

মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে একজন নিহত

  • আপডেট: Sunday, June 28, 2026 - 10:37 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুরে পারিবারিক দ্বন্দ্ব ও আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের ভুগর মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পরে মোহনপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এখন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।