রুয়েটের ৭১ গবেষকের গবেষণা সম্পন্ন
স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে ৭১ জন গবেষকবৃন্দের গবেষণা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার রুয়েটের সিএসই ভবনের সেমিনার রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ইন্ডাস্ট্রিয়াল এ্যন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোশারফ হোসেন, অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল কাদের জিলানী, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন রুয়েটের বিভিন্ন বিভাগের প্রধানসহ গবেষকবৃন্দ। পরে গবেষকবৃন্দ তাদের গবেষণার ওপর প্রেজেন্টেশন তুলে ধরেন।











