ঢাকা | জুন ২৬, ২০২৬ - ১:২৮ পূর্বাহ্ন

রাণীনগরে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরীদের সমাপনী অনুষ্ঠান

  • আপডেট: Thursday, June 25, 2026 - 11:06 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার গোনা ইউনিয়নের ভবাণীপুর গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বপ্নসারথি দলের এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল হাসান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাণীনগর ব্র্যাক অফিসের সেলপ অফিসার পিয়ারা খাতুন, সিও সাবিনা ইয়াসমিন, স্থানীয় ইউপি সদস্য শিরিনা বেগম, নারী নেত্রী আনোয়ারা এবং সজাগ দলের সদস্য বেলাল হোসেন। অনুষ্ঠান শেষে সফল অংশগ্রহণকারী ও কিশোরীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।