বাল্য বিয়ে প্রতিরোধ সচেতনতায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: লফস মল্লিকপুর প্রকল্প কার্যালয়ে গতকাল রোববার সুবিধা বঞ্চিত শিক্ষার্থীর অংশ গ্রহণে বাল্য বিবাহ প্রতিরোধ সচেতনতায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েল ফেয়ার (লফস) দাতা সংস্থা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় শিক্ষা সহায়তা ও মেধা বৃত্তি কর্মসূচির আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লফস নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন।
তিনি শিক্ষার্থীর শিক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে লেখা-পড়ায় মনোযোগী হওয়ার আবহবান জানান। পাশাপাশি বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান। বাল্য বিবাহ কে না বলি স্লোগানের মাধ্যমে সকলে একযোগে বাল্য বিবাহ প্রতিরোধে শপথ করে।
প্রতিযোগিতায় ৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে লফস এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট ফাহমিদা আক্তার স্মৃতিসহ শিশু শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।











