ঢাকা | জুন ১৮, ২০২৬ - ২:৩৩ পূর্বাহ্ন

চারঘাট ও তানোরে কৃষি খাতের রূপান্তরে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, June 17, 2026 - 11:21 pm

তানোর ও চারঘাট প্রতিনিধি: ‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় রাজশাহীর চারঘাট ও তানোরে পৃথক ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার স্থানীয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্ব-স্ব উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চারঘাট প্রতিনিধি জানান, চারঘাট উপজেলা পরিষদ হলরুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ডা. আব্দুল মজিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কায়সার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, রাজশাহী জেলা সমবায় অফিসার আবু সাইফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম। এ সময় ডাসকো ফাউন্ডেশন গেটকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী অনন্যা রানী দাসসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রদর্শিত বিভিন্ন কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী স্টল পরিদর্শন করেন।

0-0x0-0-0#

তানোর প্রতিনিধি জানান, তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে দুপুরে অনুষ্ঠিত অনুরূপ এক পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন। তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ। উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুভাস কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাহাদৎ হোসেন প্রমুখ।

এ সময় তানোরের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় কৃষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উভয় অনুষ্ঠানে বক্তারা দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি উদ্যোক্তা তৈরি এবং গ্রামীণ অর্থনীতি ও কৃষির আধুনিক রূপান্তরে ‘পার্টনার’ প্রকল্পের বিভিন্ন দিক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।