ঢাকা | জুন ১৮, ২০২৬ - ৪:০৬ পূর্বাহ্ন

ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

  • আপডেট: Wednesday, June 17, 2026 - 11:27 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর ঐতিহ্য ( ঘোড়া) চত্বর হতে বন্ধগেট পর্যন্ত এলাকা পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

বুধবার পরিদর্শনকালে তিনি সেখানে নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত সময়ে মেরামতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে রাসিক প্রশাসক নাগরিকদের স্বাচ্ছন্দ্যে ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে ফুটপাতের ওপর রাখা বিভিন্ন মালামাল সরিয়ে নিতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান রাসিক প্রশাসক।

তিনি বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সকলকে ফুটপাত দখলমুক্ত রাখতে হবে এবং এ বিষয়ে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, র্র্নিবাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার রাজশাহী কোর্ট একাডেমির মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। বৃক্ষরোপণ উপলক্ষে কোর্ট একাডেমির হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী কোর্ট একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম।

বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। সভায় কোর্ট একাডেমির সিনিয়র শিক্ষক গোলাম মত্তুর্জা মিল্টন, মাহবুবুল ইকরাম ফারুক, মহানগর বিএনপির দপ্তরে দায়িত্বে মুঈদুর রহমান মঈদ, রাজপাড়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা অজিফা ইয়াসমিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।