ঢাকা | জুন ১৮, ২০২৬ - ৩:৫৩ পূর্বাহ্ন

এসিআই গোদরেজ ফিড মিল পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

  • আপডেট: Wednesday, June 17, 2026 - 11:28 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং তাঁর সহধর্মিণী ডিয়েন ডাও বুধবার রাজশাহীতে অবস্থিত এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেডের ফিড মিল পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত কারখানার সার্বিক কার্যক্রম, আধুনিক উৎপাদন ব্যবস্থা, কঠোর মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া এবং নিরাপদ ও দক্ষ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে এই প্রতিষ্ঠানের বিশেষ অবদানের কথাও স্মরণ করেন।

উচ্চপর্যায়ের এই পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর সহধর্মিণীকে স্বাগত জানান কোম্পানির শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ। পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রুচির তিওয়ারি, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম এবং ম্যানুফ্যাকচারিং ডিরেক্টর নিলাদ্রী ভিট্টাচার্যসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংশ্লিষ্টরা মনে করছেন, মার্কিন রাষ্ট্রদূতের এই উচ্চপর্যায়ের পরিদর্শনের ফলে বাংলাদেশের প্রাণিসম্পদ ও কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং প্রযুক্তি বিনিময়ের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে।