ঢাকা | জুন ১৭, ২০২৬ - ২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম

কেশরহাট পৌরসভায় হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, June 16, 2026 - 10:52 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা কার্যালয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি) এর আওতায় দুই দিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কেশরহাট পৌর প্রশাসক জোবায়দা সুলতানার সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ১৬ ও ১৭ জুন অনুষ্ঠিত এ প্রশিক্ষণে আধুনিক পদ্ধতিতে হাঁস-মুরগি পালন, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা ও খামার পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক খুশবর রহমান, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার হুমায়ুন কবির সবুজ, ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহাবুব উর রশিদ (কেশরহাট), পৌরসভার কর-নির্ধারক মুফাখ্খারুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মজিবুর রহমানসহ অন্যান্যরা।

প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পারিবারিক অর্থনৈতিক উন্নয়নে দিকনির্দেশনা দেয়া হয়। এলজিইডির সহযোগিতায় কেশরহাট পৌরসভা এ প্রশিক্ষণের আয়োজন করে। ১৫ জন অংশগ্রহণকারী প্রশিক্ষণ শেষে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।