ঢাকা | জুলাই ৮, ২০২৬ - ১:৫২ অপরাহ্ন

শিরোনাম

অ্যাড. মোদাচ্ছের হোসেনের মৃত্যুতে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, June 16, 2026 - 10:58 pm

স্টাফ রির্পোটার : রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সিনিয়র সদস্য মোদাচ্ছের হোসেনের মৃত্যুতে  মঙ্গলবার রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ এ. এইচ. এম মাহমুদুর রহমান হক এর সভাপতিত্বে তার এজলাস কক্ষে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়।

রেফারেন্সে মরহুমের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ এ. এইচ. এম মাহমুদুর রহমান হক এবং বার সমিতির সভাপতি আলহাজ আবুল কাসেম। মরহুমের আত্মার শান্তি কামনা করে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করে মোনাজাত পরিচালনা করেন অ্যাড. শুয়াইব আকতার। এতে বারের সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদিসহ বিভিন্ন আদালতের বিচারক এবং আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

পরে ১ নং বার ভবনের হল রুমে সমিতির সভাপতি আলহাজ আবুল কাসেম এর সভাপতিত্বে  এবং সাধারণ সম্পাদক পারভেজ  তৌফিক জাহেদির পরিচালনায় শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় মরহুমের কর্মময় জীবনের উপর আলোচনা করেন  মো: ইয়াহিয়া, মো: জমসেদ আলী, নুর-এ কামরুজ্জামান ইরান, হাসানুল বান্ন্া সোহাগ  প্রমুখ আইনজীবীগণ। সভায় শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার শান্তি কামনা করে  মোনাজাত পরিচালনা করেন অ্যাড. শুয়াইব আকতার।

উল্লেখ রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সিনিয়র আইনজীবী মোদাচ্ছের হোসেন গত ৮ জুন দুপুর অনুমান আড়াই টার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ঐদিনই রাত সাড়ে ৯ টায় মহিষবাথান গোরস্থানে জানাজা শেষে  মরহুমের দাফন সম্পন্ন হয়।