ঢাকা | জুন ১৫, ২০২৬ - ৪:৩৭ পূর্বাহ্ন

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণের শঙ্কা

  • আপডেট: Sunday, June 14, 2026 - 11:19 pm

সোনালী ডেস্ক: লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এমন অবস্থায় রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, আগামী ২৪ ঘণ্টায় সব বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, রোববার এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বশেষ বৃষ্টি হয়েছিল গত বৃহস্পতিবার বিকেলে ৩১ মিলিমিটার।