ঢাকা | জুন ১৩, ২০২৬ - ৮:০১ অপরাহ্ন

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে নাড়ুর নাম করে কুরিয়ারে এলো ১৪ কেজি গাঁজা

  • আপডেট: Wednesday, June 10, 2026 - 10:30 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: কুরিয়ার সার্ভিসে নাড়ুর কথা বলে কুমিল্লায় বুকিং করার পর চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১৪ কেজি পরিমাণে দুই কার্টুনে থাকা সাত প্যাকেট গাঁজা উদ্বার করেছে ডিবি পুলিশ।

গত মঙ্গলবার রাতে জেলা শহরের শান্তিমোড়স্থ এজেআর পার্সেল এ্যান্ড কুরিয়ার সার্ভিসের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখায় এসব গাঁজা উদ্বার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি পুলিশ। তবে গাঁজা উদ্বার হলেও এ ঘটনায় ক্রেতাকে আটক করতে পারেনি পুলিশ। উদ্বারকৃত গাঁজার পরিমান প্রায় ১৪ কেজি।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে মঙ্গলবার রাতে শান্তিমোড়স্থ এজেআর কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করা হয়।

এসময় দুটি কার্টুন থেকে ১৪ কেজি গাঁজা উদ্বার করা হয়েছে। গাঁজাগুলো গত ৭ জুন রবিবার কুমিল্লা থেকে নাড়ু বলে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে বুকিং করা হয়েছিল।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন জানান, এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।