শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাশকুরা বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার ধাইনগর ইউনিয়নের পরানপুর-বলিহারপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার তাইফুর রহমানের স্ত্রী। স্থানীয়রা জানায়, সকালে মাশকুরা বেগম নিজ বাড়িতে অটো চার্জারের চার্জ খোলার সময় বিদ্যুতায়িত হন।
এসময় স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।











