ঢাকা | জুন ১৩, ২০২৬ - ৬:৩৮ অপরাহ্ন

শিরোনাম

নিয়ামতপুরে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

  • আপডেট: Wednesday, June 10, 2026 - 10:32 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও নিয়ামতপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনু্ষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা সিদ্দিকা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মুর্শিদা খাতুন। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল প্রবন্ধ ও প্রযুক্তি উপস্থাপনা করেন বিসিএসআইআর সাইন্টিফিক অফিসার সম্রাট মোহাই মিনুল ইসলাম।

সেমিনারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী রইসুল সিদ্দিকী, প্রশাসনিক কর্মকর্তা আতিকুর রহমানসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনারে উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শনীতে ৮ টি স্টল প্রদর্শন করেন অতিথিবৃন্দ। পরিদর্শন শেষে শ্রেষ্ঠ প্রতিযোগীদের হাতে ক্রেষ্ট তুলে দেন প্রদান অতিথি।