ঢাকা | জুন ৯, ২০২৬ - ১১:৩৬ অপরাহ্ন

শিরোনাম

শিবগঞ্জে ৪৫ দিনেও সন্ধান মেলেনি গৃহবধূর

  • আপডেট: Tuesday, June 9, 2026 - 10:14 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪৫ দিনেও সন্ধান মেলেনি গৃহবধূ জুমেরা বেগমের।

মঙ্গলবার বিকেলে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান। এর আগে ২ মে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন গৃহবধূর স্বামী কবির আলী। নিখোঁজ গৃহবধূ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পুরাতন বারো রশিয়া গ্রামের কবির আলীর স্ত্রী।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল সকালে তিন সন্তানের জননী জুমেরা বেগম কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। এরপর থেকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে থানায় সাধারণ ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।