ঢাকা | জুন ৬, ২০২৬ - ২:১১ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • আপডেট: Friday, June 5, 2026 - 10:36 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আলোচনা সভা, বৃক্ষরোপণ, মানববন্ধন ও গাছের চারা বিতরণ কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬। এবারের প্রতিপাদ্য বিষয় হলো- ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’।

দিবসটি উপলক্ষে শুক্রবার পরিবেশবাদী সংগঠন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের আয়োজনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আব্দুল কাদের জিলানী। মুখ্য আলোচক হিসেবে প্রতিপাদ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী ও জীববৈচিত্র্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বিকে দাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্স অনুষদের প্রতিষ্ঠাতা ডীন ও বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিন সরদার, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সভাপতি ড. নাসির উদ্দিন।

সভাপতিত্ব করেন রুয়েটের ছাত্র কল্যাণ উপ-পরিচালক জেড. এইচ. এম. মঞ্জুর মোর্শেদ। উদ্বোধক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর প্রধান উপদেষ্টা ও বন অধিদপ্তরের কোস্টাল সার্কেল বরিশালের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম। অনুষ্ঠানটির পরিচালনা করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদ।

আলোচনা সভা শেষে বৃক্ষরোপণ, মানববন্ধন এবং ফলদ, বনজ ও ভেষজ গাছের প্রায় ৩ শতাধিক চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগি সংগঠন হিসেবে অংশগ্রহণ করে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ), রুয়েটের ছাত্র কল্যাণ পরিচালকের দপ্তর, মিশন গ্রীন এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

দিবসটি উপলক্ষ্যে দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় মসজিদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম ও প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে উপাচার্য বলেন, আগামী কয়েক মাসের মধ্যে ক্যাম্পাসে ১০ হাজার বৃক্ষরোপণ করা হবে।

বাপা

রাজশাহীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), রাজশাহী জেলা শাখার আয়োজনে “বিশ্ব পরিবেশ দিবস ২০২৬” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী আধুনিক পাঠাগার হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), রাজশাহী জেলা শাখার সভাপতি মাহমুদ হোসেন। সাধারণ সম্পাদক সেলিনা বেগম এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বাপা রাজশাহী জেলা শাখার সহসভাপতি জুয়েল কিবরিয়া, সদস্য প্রকৌশলী জুনায়েদ আহমেদ, তানোর উপজেলা শাখার সভাপতি মফিজ উদ্দিন সরকার, পবা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, সহসভাপতি হাসিনুর রহমান, জেলার কোষাধ্যক্ষ জাহিদ হাসান, সদস্য এহতেশামুল হক, সদস্য সুভাষ চন্দ্র হেমরম। এসময় সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), রাজশাহী জেলা ও উপজেলা শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।