ঢাকা | জুন ৬, ২০২৬ - ২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম

মহাদেবপুরে বিএনপি নেতৃবৃন্দের সাথে এমপি ফজলে হুদা বাবুলের মতবিনিময়

  • আপডেট: Friday, June 5, 2026 - 10:29 pm

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ফজলে হুদা বাবুল।

শুক্রবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মী এতে অংশ নেন। মতবিনিময় সভায় এমপি ফজলে হুদা বাবুল দলের সাংগঠনিক কর্মকান্ড জোড়দার করতে নানা পরামর্শ প্রদান করেন।

অন্যদের মধ্যে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, এমপির রাজনৈতিক সচিব ও বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন্নবী স্যান্ডো, মহাদেবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, সহ-সভাপতি মাস্টার মহিউদ্দিন, সহ-সভাপতি ও চাঁন্দাশ ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার এনামুল হক, সহ-সভাপতি সফাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামছুল আলম বাচ্চু, সহ-সভাপতি ও রাইগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন প্রমুখ।