ঢাকা | জুন ৩, ২০২৬ - ১১:২১ অপরাহ্ন

৮ দিন ছুটি শেষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

  • আপডেট: Wednesday, June 3, 2026 - 10:21 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: পবিত্র ঈদুল আজহা’র টানা ৮ দিন ছুটি শেষে গতকাল বুধবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

 সোনামসজিদের পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল হক জানান, ঈদুল আজহার ছুটি উপলক্ষে গত ২৬ মে থেকে ২ জুন ২০২৬ পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

বুধবার সকাল থেকে ভারতের পাথর, ভুট্টাসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্যে বন্দরের কার্যক্রম যথারীতি আবার চালু হয়।